মালদা

রইল সরকারি খাতায় নাম, স্কুল নদী গর্ভে

১৯৮৩ সালে কালিয়াচক ৩নং ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থাপিত হয় পার অনুপনগর প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এই স্কুলে ১৪০ জন ছাত্র ছাত্রী রয়েছে। পার্শ্ব শিক্ষক ও শিক্ষক নিয়ে ১০ জন কর্মী রয়েছে বিদ্যালয়ে। আজ এই স্কুল গঙ্গাঁ নদীর গর্ভে। বেশ কিছুদিন আগেও এই স্কুলে ক্লাস হয়েছে। গঙ্গাঁ তখনও অশান্ত হয় নি। স্কুল থেকে কয়েকশো মিটার দূরেই ছিল গঙ্গাঁ। আজ  সেই গঙ্গাঁর গ্রাসে এই স্কুল।

            এই বছর শিক্ষকতার  নতুন চাকুরী পেয়ে কর্ম জীবন শুরু করেছিলেন কয়েকজন শিক্ষক। প্রতিদিনই গঙ্গাঁকে দেখেছেন। তারাও ভাবেন নি এমন করে গঙ্গাঁ আগ্রাসী ভুমিকা নেয়। তলিয়ে নিয়ে যাবে সব কিছু। স্কুল গেছে গঙ্গাঁর গর্ভে তলিয়ে। তবুও জীবনের প্রথম কর্মপীঠের সলিল সমাধি দেখছেন তারা। তারা জানান সব ছিন্ন বিছিন্ন করে দিয়েছে গঙ্গাঁ।

                   প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিষ কুন্ডু জানান, স্কুলটিকে বাচানোর চেষ্টা করা হয়ছিল। সেচ দপ্তরের বাঁশ ও বালির বস্তা ফেলে গঙ্গাঁ নদীর ভাঙন আটকানোর চেষ্টা করে। কিন্তু সবই বৃথা হয়। এই স্কুলের ছাত্রছাত্রীদের অন্যত্র সরিয়ে পঠন পাঠন চালানোর ব্যবস্থা করা হচ্ছে। এরপর নতুন করে এই স্কুল তৈরীর উদ্যোগ নেওয়া হবে।